#রক্তামাশয়ে_হোমিওপ্যাথির_নানাবিধ_চিকিৎসা
রক্ত আমাশয় বা Blood Dysentery হলো আমাশয়ের জটিল আরেকটি রূপ ।একে ব্যাসিলারি আমাশয় (bacillary dysentery)-ও বলা হয়ে থাকে। রক্তামাশয়ের প্রধান কারণ হলো একধরনের ব্যাকটেরিয়া ।এটি দূষিত পানি বা খাদ্যের মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে। রক্ত আমাশয়ের লক্ষণ হলো পেটে তীব্র মোচড় দিয়ে ব্যথা হওয়া, অল্প অল্প করে বারবার পায়খানা হওয়া, পায়খানার সঙ্গে রক্ত যাওয়া এবং মলদ্বারে তীব্র ব্যথা হওয়া।
রক্তামাশয় কেন হয় তা জানলাম,এবার জেনে নেই রক্তামাশয়ে নানাবিধ হোমিওপ্যাথি চিকিৎসা। সঠিক লক্ষণ অনুযায়ী সঠিক হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগে রক্তামাশয় থেকে আরোগ্য হওয়া যায় ।
?ছোট ছোট শিশুদের রক্তামাশয় - Cal Phos.
?নাভিমূলে ব্যথাসহ আম বা আমরক্তে - Atista Indica.
?ভীষণ পচাদূর্গন্ধযুক্ত রক্তামাশয় - Acid Carb.
?কুন্থন বেশি,রক্তও বেশি - Merc Cor .
?যন্ত্রণাহীন রক্তামাশয়ে - M Sol.
?কোনো ঔষধে রক্ত পড়া বন্ধ না হলে - Cinnabaris.
?রক্তামাশয়ের সাধারণ ঔষধ হলো - Ferrum phos.
?জ্বালা ও কোঁথানিসহ রক্তময় মলত্যাগের পর কম্পন - Cantharis.
? মলদ্বারে হা হয়ে থাকায় আমি বা রক্ত মলদ্বার দিয়ে গড়িয়ে পড়ে,রোগী নিদ্রিত অবস্থায় বা অসাড়ে পড়ে থাকে - Apis Mel.
? বারবার মলবেগ ,মলে শুধু রক্ত ,অত্যন্ত কোঁথানি - Ammon Causticum .
? পুরাতন আমরক্ত পীড়ায় -Aegle Folia Q.
?ছুরি দ্বারা কাটার মত যন্ত্রণায় রোগী কেঁদে ফেলে,১-৫ মিনিট অন্তর চ্যাটচ্যাটে রক্ত মিশ্রিত অতিশয় কুন্থনসহ আম নির্গমন - Kali Mur.
বি:দ্র: পোস্টটি হোমিওপ্যাথি শিক্ষানুরাগীদের জন্য। হোমিওপ্যাথি চিকিৎসা রোগীর রোগ ও রোগের লক্ষণ সাদৃশ্যে চিকিৎসা করতে হয়। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতীত যেকোনো ওষুধ সেবন বিপজ্জনক।